নিজস্ব প্রতিবেদক, বাবুগঞ্জ বার্তা: জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বরিশাল জেলা ও মহানগরের উদ্যোগে শনিবার (৪ জুলাই ২০২৬) জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
এ সময় জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত নেতাকর্মীরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির বরিশাল জেলার আহ্বায়ক আবু সাঈদ মুছা সহ বরিশাল জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের স্বপ্নের বৈষম্যহীন, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কাজ করে যাবে।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


